
আন্তর্জাতিক ডেস্কঃ রুশ বিরোধী নেতা এবং পুতিনের সমালোচক আলেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় মস্কোর ভূমিকা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষধের একটি প্যানেল এ বিষয়ে মঙ্গলবার (৮ আগস্ট) জানিয়েছে, রাশিয়ার নেতা নাভালনিকে বিষ দেয়া প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। তাকে বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যা চেষ্টা করা হয় জানিয়ে এক চিঠিতে উদ্বেগ জানান কংগ্রেসের সদস্য মিশেল ম্যাককুলসহ আরও কয়েকজন।ওই চিঠিতে তারা আরও বলেন, যদি রাশিয়া সরকার আবারও নিজ দেশের নাগরিকের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে অটল থাকে, তবে মস্কোর উপরে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ উচিত মনে করেন মার্কিন আইনপ্রণেতারা। বিষ দেয়া প্রসঙ্গে তারা বলেন, এই হামলায় সঙ্গে যারা জড়িত সেই অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবশ্যই জেনে রাখা উচিত যে, তার দেশ বারবার এই জঘন্য অপরাধের দায় থেকে মুক্তি পেতে পারে না। এটি আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করা হচ্ছে বলেও জানান তারা।