News71.com
 International
 13 Sep 20, 08:42 AM
 476           
 0
 13 Sep 20, 08:42 AM

চীনের কাছ থেকে ইরানকে ফেরাতে হঠাৎ তেহরান সফরে দুই ভারতীয় মন্ত্রী॥

চীনের কাছ থেকে ইরানকে ফেরাতে হঠাৎ তেহরান সফরে দুই ভারতীয় মন্ত্রী॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এটা কারোর অজানা নয়। পারস্পারিক এই সম্পর্কের কথা দুই দেশ বহুবার স্বীকার করেছে। গত কয়েক মাস ধরে সেই সম্পর্কের ভাটা পরেছে চীনের সঙ্গে ইরানের মধ্যে ২৫ বছরের একটি ‘কৌশলগত সহযোগিতার‘ চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলার পর।এরই মধ্যে একটি তথ্য প্রকাশ করেছে বিবিসি। তারা জানাচ্ছে  ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত সপ্তাহে অনেকটা নীরবেই তেহরানে গিয়ে দিন কাটিয়েছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তেহরানে নামেন মস্কোতে সাংহাই সহযোগিতা জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মস্কো থেকে ফেরার পথে মঙ্গলবার সারাদিন কাটিয়েছেন তেহরানে। নীরবে এই সফর নিয়ে সরকারীভাবে রিফুয়েলিং অর্থাৎ বিমানে তেল ভরার যুক্তি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের দুই মন্ত্রী সেই তেল দুবাই বা আবুধাবিতে না ভরে তেহরানে কেন নামলেন?আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে কোনো দ্বিমত নেই যে চিরশত্রু চীন এবং পাকিস্তানের সাথে ইরান যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে ভারত তাতে গভীর উদ্বিগ্ন। এ বিষয়ে দিল্লির জওহারলাল নেহেরু ইউনিভারসিটির (জেএনইউ) আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভরদোয়াজ বিবিসি বাংলাকে বলেন, চীনের সাথে ইরানের অর্থনৈতিক এবং কৌশলগত যে সম্পর্ক তৈরি হচ্ছে, তা নিয়ে ভারতের মাথাব্যথা বাড়ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন