News71.com
 International
 14 Sep 20, 08:14 AM
 354           
 0
 14 Sep 20, 08:14 AM

আবারও হাসপাতালে ভর্তি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ॥

আবারও হাসপাতালে ভর্তি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আবারও দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) এ ভর্তি করা হয়েছে অমিত শাহকে। করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে ৩১ আগস্ট এ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছিলেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সংসদের কার্যক্রমে যোগ দেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার করাতে আবারও ১-২ দিনের জন্য হাসপাতালে ভর্তি হলেন তিনি। ৫৫ বছর বয়সী এ বিজেপি নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ২ আগস্ট তাকে দিল্লির পার্শ্ববর্তী গুরগাওয়ের বেসরকারি হাসপাতাল ‘মেদান্ত’ এ  ভর্তি করা হয়ে। ১৪ অগাস্ট করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় তিনি বাড়িতেই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন। পরে ১৮ আগস্ট ‘ক্লান্তি ও শরীর ব্যথা’ জনিত সমস্যার কারণে তিনি এআইআইএমএসে ভর্তি হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন