News71.com
 International
 15 Sep 20, 11:04 AM
 330           
 0
 15 Sep 20, 11:04 AM

পাকিস্তানের লাহোরে নারীকে গণধর্ষণ॥ দেশব্যাপী ক্ষোভের মধ্যে গ্রেফতার ১২

পাকিস্তানের লাহোরে নারীকে গণধর্ষণ॥ দেশব্যাপী ক্ষোভের মধ্যে গ্রেফতার ১২

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের লাহোর-শিয়ালকোট মোটরওয়েতে এক নারীকে গণধর্ষণের অভিযোগে ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।এদিকে, এ ঘটনার পর পাকিস্তান সমাজের বিভিন্ন অংশের মানুষ ব্যাপক ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন। ১২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাব সরকারের মুখপাত্র মুসারাত চীমা এক টুইটে বলেন, ‘বেদনাদায়ক মোটরওয়ে ঘটনায় জড়িতদের ধরতে নিবিড় ভাবে কাজ করছে পাঞ্জাব পুলিশ এবং এর মিত্র বিভাগগুলো। এখন পর্যন্ত ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তল্লাশি চলছে।’ ডন নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (৯ সেপ্টেম্বর) গুজারপুরা এলাকায় এক নারীকে বন্দুক ঠেকিয়ে হুমকি দেখিয়ে ধর্ষণ করেছে দুই ‘ডাকাত’। ওই নারীর গাড়িতে গোলযোগ দেখা দেওয়ায় তিনি মোটরওয়েতে দাঁড়িয়ে সাহায্যের অপেক্ষা করছিলেন। এ ঘটনার পর সমাজের সব স্তরে নিন্দা শুরু হলে, প্রধানমন্ত্রী ইমরান খান এক বিবৃতিতে বলেন, ‘নারীদের সুরক্ষা সরকারের সর্বপ্রথম অগ্রাধিকার এবং দায়িত্ব। কোনো সভ্য সমাজে এ ধরনের বর্বরতা ও অসভ্যতা মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা আমাদের সামাজিক মূল্যবোধের বিপরীত এবং আমাদের সমাজের ওপর একটি কুৎসিত দাগ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন