News71.com
 International
 15 Sep 20, 11:05 AM
 327           
 0
 15 Sep 20, 11:05 AM

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি করোনামুক্ত॥

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুসকোনি করোনামুক্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন ইতালির সবচেয়ে দীর্ঘস্থায়ী সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। ৮৩ বছর বয়সে ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে করোনাকে পরাজিত করে ফিরে এসেছেন বাসায়। তার সঙ্গে তার মেয়ে বারবারা (৩৬) এবং ছেলে লুইজি (৩১) করোনা আক্রান্ত হয়েছিলেন। তারাও সুস্থ হয়েছেন।২ সেপ্টেম্বর মিলান সান রাফায়েল হাসপাতালে ফুসফুসের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন বার্লুসকোনি। ওই দিনই শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা পজিটিভ আসলেও তিনি ছিলেন আত্মবিশ্বাসে ভরপুর। ৮৩ বছর বয়সী এই প্রাক্তন প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাসকে দেখে অভিভূত হয়েছিলেন সাংবাদিকরা। এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন এই সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া চারটি সিটি করপোরেশন নির্বাচনে তিনি প্রত্যক্ষ তদারকি করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন