News71.com
 International
 17 Sep 20, 06:32 PM
 336           
 0
 17 Sep 20, 06:32 PM

রানীকে রাষ্ট্রপ্রধান হিসেবে চায় না বার্বাডোজ॥

রানীকে রাষ্ট্রপ্রধান হিসেবে চায় না বার্বাডোজ॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ রাষ্ট্রপ্রধান হিসেবে আর রানী এলিজাবেথকে চায় না বার্বাডোজ। রাষ্ট্রপ্রধানের পদ থেকে তাকে সরিয়ে বার্বাডোজে ঔপনিবেশিক শাসনের কলঙ্ক মুছে ফেলতে চান দেশটির প্রধানমন্ত্রী মিয়া মোটলে। ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার ৫৫তম বর্ষপূর্তি ২০২১ সালের নভেম্বরে, এর মধ্যেই রাজতন্ত্র থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য বার্বাডোজের। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী মিয়া মোটলে বলেছেন, বার্বাডিয়ানরা রাষ্ট্রপ্রধান হিসেবে একজন বার্বাডিয়ানকে চায়। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে নির্বাচিত হওয়া এই সরকারপ্রধানের বক্তব্যে আরও বলা হয়েছে, ‘আমরা কে এবং কী অর্জন করতে সক্ষম সেই আত্মবিশ্বাসের চূড়ান্ত বিবৃতি এটি।’ পার্লামেন্টের নতুন অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর এই লিখিত বক্তব্য পড়ে শোনান গভর্নর জেনারেল। ১৯৬৬ সালে স্বাধীনতা অর্জনের পর প্রথম প্রধানমন্ত্রী এরল ব্যারোর একটি সতর্কবার্তাও সেখানে উল্লেখ করে হয়েছে। যাতে তিনি বলেছিলেন, ‘উপনিবেশিক বৃত্তের মধ্যে দেশকে ঘুরপাক খাওয়া উচিত হবে না।’ দ্বীপরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলের প্রথম সাবেক ব্রিটিশ উপনিবেশ হিসেবে বার্বাডোজই যে প্রথম রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে যাচ্ছে, তা নয়। স্বাধীনতার চার বছরেরও কম সময়ের মধ্যে ১৯৭০ সালে গায়ানা এই মর্যাদা আদায় করে এবং ১৯৭৬ ও ১৯৭৮ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও ডোমিনিকা একই পথ অনুসরণ করে।

 

সূত্র: বিবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন