News71.com
 International
 17 Sep 20, 06:33 PM
 377           
 0
 17 Sep 20, 06:33 PM

অক্সেফোর্ডের টিকা নিয়ে অসুস্থ হননি স্বেচ্ছাসেবী॥

অক্সেফোর্ডের টিকা নিয়ে অসুস্থ হননি স্বেচ্ছাসেবী॥

 

 

 আন্তর্জাতিক ডেস্কঃ অক্সফোর্ডের টিকা গ্রহণের কারণে স্বেচ্ছাসেবী অসুস্থ হননি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার অসুস্থতার পেছনে অন্য কারণ ছিল। বুধবার (১৬ সেপ্টেম্বর) অক্সফোর্ড এ তথ্য জানিয়েছে। স্বেচ্ছাসেবীর অসুস্থতার কারণে এ মাসের প্রথম সপ্তাহে কিছুদিনের জন্য স্থগিত হয়েছিল তৃতীয় ধাপের ট্রায়াল। পরে তা আবারও শুরু হয়। এদিকে,  মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ইনকরপোরেশনের কোভিড ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে মৃদু থেকে মধ্যম মাত্রার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এর আগে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান জানিয়েছিলেন ২০২১ সালের আগে যুক্তরাষ্ট্রের বাজারে টিকা আসবে না।  তবে তার বক্তব্য ভুল বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জানালেন, অক্টোবরের মধ্যেই একটি নিরাপদ টিকা পাবে তার দেশ। অনুমোদন পেলেই যুক্তরাষ্ট্রজুড়ে ১০ কোটি ডোজ বিতরণ করা হবে বলেও জানান তিনি। রাশিয়ার ভ্যাকসিনও অক্টোবরেই মিলবে বলে জানা গেছে। সে লক্ষ্যে এবার মস্কোর বাইরের শহরগুলোতে টিকা প্রয়োগ শুরু করছে ভ্লাদিমির পুতিনের দেশ। এতে যেমন, মানুষের শরীরে ট্রায়াল হবে তেমনি পরিবহন ও তাপমাত্রাজনিত পরীক্ষাও সম্পন্ন হবে। রুশ ভ্যাকসিন নিতে এরই মধ্যে ৩২টি দেশ আগ্রহ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন