News71.com
 International
 18 Sep 20, 03:43 PM
 332           
 0
 18 Sep 20, 03:43 PM

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পাঞ্জাবি নেত্রীর পদত্যাগ॥  

নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পাঞ্জাবি নেত্রীর পদত্যাগ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পাঞ্জাবি নেত্রীর পদত্যাগ করেছেন। এদিন নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে টুইটারে হারসিমরত লিখেছেন, ‘সরকারের কৃষকবিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক এবং তাদের ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।’কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত কৃষি বিলের তিনটি সংশোধনীই কৃষকদের স্বার্থরক্ষায় এবং সুরক্ষা বৃদ্ধির জন্য করা হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বাধীন সরকারের। ‘দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল’, ‘দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) বিল’ এবং ‘দি এসেনশিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল’ – এই তিনটি বিল পাশ হলে কৃষকদের অনেকটাই সুবিধা হবে বলে একাধিকবার দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিলও পাশ হয়ে যায়।

তবে লোকসভা অধিবেশন শুরুর আগেই পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা প্রস্তাবিত বিলে পুঁজিপতিদের প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ করেছিলেন। কলকাতাভিত্তিক বর্তমান পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই পরিস্থিতিতে পাঞ্জাবের শিরোমনি অকালি দলকে এনডিএ’র জোটসঙ্গী হয়েও নিজেদের অবস্থান বদল করতে হয়। দাঁড়াতে হয় নিজ রাজ্যের কৃষকদের পাশে। আর সেই জায়গা থেকেই কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌরের পদত্যাগের সিদ্ধান্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন