News71.com
 International
 18 Sep 20, 03:51 PM
 347           
 0
 18 Sep 20, 03:51 PM

ইইউ পার্লামেন্টে সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব॥

ইইউ পার্লামেন্টে সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব॥

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৮ সালের অক্টোবরে ওয়াশিংটন পোস্টের কলাম লেখক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে ঢোকার পর নির্মমভাবে খুন হত্যায় অভিযুক্ত স্বয়ং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে ২০১৫ সাল থেকে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে তাদের যুদ্ধ-সংঘাতে ইয়েমেনের হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বের সবচেয়ে মর্মান্তিক মানবিক সংকট তৈরি হয়েছে সেখানে। খাশোগি হত্যার ঘটনায় জার্মানি, ফিনল্যান্ড এবং ডেনমার্ক আগেই সৌদি আরবের ওপর বিভিন্ন পর্যায়ের অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছিল। বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টের আইনপ্রণেতারা ইয়েমেন যুদ্ধে জড়িত সৌদি জোটের বাকী দেশগুলোর ওপরও অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। ইইউ পার্লামেন্টের আইনপ্রণেতারা জোটের সকল সদস্যদের প্রতি জার্মানি, ফিনল্যান্ড এবং ডেনমার্কের পথ অনুসরণ করার আহ্বান জানান। বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টে অস্ত্র রফতানি প্রতিবেদন গ্রহীত হয়েছে। নথিতে দেখা যাচ্ছে, ইইউভূক্ত দেশগুলো সৌদি জোটে থাকা বিভিন্ন দেশের কাছে যে অস্ত্র বিক্রি করেছে তা ব্যবহার করা হয়েছে ইয়েমেন যুদ্ধে; যুদ্ধকবলিত সৌদি সীমান্ত লাগোয়া ওই দেশটির দুই কোটি ২০ লাখ মানুষের এখন মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন