News71.com
 International
 19 Sep 20, 12:19 PM
 344           
 0
 19 Sep 20, 12:19 PM

করোনায় চীনাদের খাদ্যাভাসে পরিবর্তন॥উদ্ভিদজাত 'মাংসের' জনপ্রিয়তা বাড়ছে

করোনায় চীনাদের খাদ্যাভাসে পরিবর্তন॥উদ্ভিদজাত 'মাংসের' জনপ্রিয়তা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে সবচেয়ে বেশি শূকরের মাংস খাওয়া হয় চীনে। শূকরের মাংস উৎপাদনেও শীর্ষে দেশটি। গরুর মাংসও সেখানে বেশ জনপ্রিয়। কিন্তু ভাইরাসের ভয়ে চীনারা এখন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছেন। অনেকেই ঝুঁকছেন উদ্ভিদ থেকে তৈরি বিকল্প মাংসের দিকে। ইউরোপ ও আমেরিকাতে এই উদ্ভিদজাত মাংস অবশ্য আরও আগে থেকেই খাওয়া শুরু হয়েছে। বেইজিংয়ের হোপ ট্রি রেস্টুরেন্ট। এখানে সবসময় ভিড় থাকে। এখানকার ক্রেতাদের মধ্যে এখন উদ্ভিদজাত মাংসের জনপ্রিয়তা বাড়ছে। আদ্রে জিয়াং নামে এক ক্রেতা বলছিলেন, আমি সবসময় গরুর মাংস পছন্দ করতাম। এখন এটা খেলে আপনি বুঝতে পারবেন না যে, এটা সত্যিকারের মাংস নয়। কিন্তু স্বাদটা গরুর মাংসের চেয়ে একেবারে আলাদাও না। আর উদ্ভিদজাত আমিষ গরুর মাংসের চেয়ে স্বাস্থ্যকরও বটে। করোনায় চীনের মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। চারা নামে এক আইনজীবী বলেন, আমার খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। বাইরে খাওয়া বন্ধ করে দিয়েছি। বাসায় রান্না করছি। তুলনামূলক স্বাস্থ্যকর খাবার খাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন