News71.com
 International
 20 Sep 20, 09:37 AM
 299           
 0
 20 Sep 20, 09:37 AM

রাজনৈতিক আমূল সংস্কারের দাবিতে অশান্ত থাইল্যান্ড।।

রাজনৈতিক আমূল সংস্কারের দাবিতে অশান্ত থাইল্যান্ড।।

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডে রাজনৈতিক আমূল সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভে নেমেছেন দেশটির কয়েক হাজার মানুষ। শনিবার ১৯ সেপ্টেম্বর রাজধানী ব্যাংককে রাজতন্ত্রের শাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বিক্ষুব্ধরা। পুলিশ বলছে, এ সমাবেশে কমপক্ষে ১৫ হাজারের মতো মানুষ বিক্ষোভ দেখিয়েছে। যা থাইল্যান্ডের গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ। সমাবেশে অংশগ্রহণকারী ‘সামন্ততন্ত্র নিপাত যাক, জনগণ দীর্ঘজীবী হোক’ বলে শ্লোগান দেয়। সেই সঙ্গে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা। ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা। তবে, গত বছর বিতর্কিত নির্বাচনে জয় পেয়ে দেশটির প্রধানমন্ত্রী হন তিনি। কিন্তু চলতি বছরের জুলাই থেকে শুরু হওয়া সরকারবিরোধী সমাবেশগুলো থেকে তাকে পদত্যাগের আহ্বান জানানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন