News71.com
 International
 20 Sep 20, 12:04 PM
 278           
 0
 20 Sep 20, 12:04 PM

নিউইয়র্কে ব্যাপক গোলাগুলিতে নিহত ২।।আহত ১৪

নিউইয়র্কে ব্যাপক গোলাগুলিতে নিহত ২।।আহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টার শহরে ঘরোয়া অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহত হয়েছে অন্তত ২ জন। আহত ১৪ জন।রচেস্টারের পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন শতাধিক মানুষ জীবন রক্ষার উদ্দেশে রাস্তায় দৌঁড়াচ্ছে। শনিবারের (১৯ সেপ্টেম্বর) এ ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি আখ্যা দিয়েছেন স্থানীয় পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্কি সিমোনস।শহরের পুলিশ বাহিনী কৃষ্ণাঙ্গ মার্কিন ড্যানিয়েল প্রুডের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে চাপে রয়েছে। নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ওই মার্কিন পুলিশের নির্যাতনে মারা যায়।প্রুড মার্চে পুলিশের নির্যাতনে মারা যায়। তবে তার মৃত্যুর ঘটনাটি সামনে আসে এ মাসের শুরুর দিকে। মামলার তদন্তকাজ বাধাগ্রস্তের অভিযোগ নিয়ে সরে দাঁড়িয়েছেন রটেস্টারের পুলিশ প্রধান লা’রোন সিঙলেটারি। এ ঘটনা সাত পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।শনিবারের গোলাগুলির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। হামলার কারণও উদঘাটন করতে পারেনি নিরাপত্তা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন