
আন্তর্জাতিক ডেস্কঃ বন্যার কারণে সুদানের ৭ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গেলো কয়েক দশক ধরে দেশটি নানা সংকটে জর্জরিত।এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়াবলী সমন্বয়ক দফতর এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জুনে শুরু হওয়া সুদানের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।বিবৃতিতে বলা হয়, বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে তারা এ তথ্য জানিয়েছে।কয়েক সপ্তাহ ধরে চলমান ভারী বৃষ্টির কারণে মৃত্যুর এ ঘটনা ঘটে। বহুঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। অনিশ্চিত হয়ে পড়েছে স্থানীয়দের জীবনযাপন। বিবৃতিতে বলা হয়।জাতিসংঘের সংস্থাটি সরকারের সঙ্গে সুদানে সাধারণ মানুষকে সহায়তায় কাজ করছে। এ পর্যন্ত ৩ লাখ ২০ হাজার মানুষকে অতিপ্রয়োজনীয় সেবার আওতায় নিয়ে এসেছে তারা। যার মধ্যে আশ্রয় দেয়া, বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবা রয়েছে।তুরস্ক, মিশর, কাতার, ইরাক এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ বন্যা বিধ্বস্ত সুদানকে জরুরি সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে।