News71.com
 International
 20 Sep 20, 12:06 PM
 296           
 0
 20 Sep 20, 12:06 PM

ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন আলোচনা শুরু করব।। নেতানিয়াহু

ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন আলোচনা শুরু করব।। নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইসরাইল হায়োম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।ইসরাইলি গণমাধ্যমকে দেশটির প্রধানমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তির পর ফিলিস্তিনের কাছে আলোচনায় বসা ছাড়া আর কোনো সুযোগ নেই।নেতানিয়াহু বলেন, ট্রাম্প যদি পুনরায় নির্বাচিত হন তাহলে, ডিল অব সেঞ্চুরির ওপর ভিত্তি করে ফিলিস্তিনের সঙ্গে তিনি আলোচনা শুরু করবেন।মঙ্গলবার হোয়াইট হাউসে আমিরাত-বাইরানের সঙ্গে চুক্তির সময় ফিলিস্তিনের বিষয়ে কোনো কথা বলেননি নেতানিয়াহু। ট্রাম্প বলেছিলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইল এখন আর আগের মতো একা নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন