News71.com
 International
 20 Sep 20, 12:06 PM
 294           
 0
 20 Sep 20, 12:06 PM

বিরাট-আনুশকাকে শুভেচ্ছা জানালেন মোদি।।

বিরাট-আনুশকাকে শুভেচ্ছা জানালেন মোদি।।

আন্তর্জাতিক ডেস্কঃ আনুশকা শর্মা ও বিরাট কোহলি বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় তারকা জুটি। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর নিজেই জানান ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আনুশকার সন্তানসম্ভবা হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষিদের শুভেচ্ছায় সিক্ত হন এই দম্পতি। ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিনে তাকে টুইট বার্তায় শুভেচ্ছা জানান বিরাট কোহলি। ফিরতি টুইটের উত্তরে প্রধানমন্ত্রী লিখেন, ‘ধন্যবাদ বিরাট কোহলি। আমিও শুভেচ্ছা জানাই তোমাকে এবং আনুশকা শর্মাকে। আমি নিশ্চিত তোমরা অসাধারণ পিতা-মাতা হবে।’প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা। প্রায় তিন বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান। আগামী বছরের শুরুতে কোহলি-আনুশকার প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন