News71.com
 International
 20 Sep 20, 12:18 PM
 318           
 0
 20 Sep 20, 12:18 PM

সীমান্তে হঠাৎ ভারতের বিশাল সেনা মোতায়েন

সীমান্তে হঠাৎ ভারতের বিশাল সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কাশ্মীরের গারেজ সেক্টরে ভারতীয় সেনারা সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে সক্ষম হয়েছে। অতিরিক্ত সেনা সীমান্তে সন্ত্রাসীদের বড় ধরনের প্রায় সব অনুপ্রবেশের চেষ্টা বন্ধ করতে সক্ষম হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কয়েক ব্যাটালিয়ান অতিরিক্তে সেনা মোতায়েন করেছে পাকিস্তান।

চীনকে সমর্থন জানাতে ভারতের ওপর বাড়তি চাপপ্রয়োগের অংশ হিসেবে এই সেনাদের মোতায়েন করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। সম্প্রতি কাশ্মীরের শ্রীনগর সফর করেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে। তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতিও খতিয়ে দেখেন। এ সময় সেনা কর্মকর্তারা তাকে নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি জানান। এরপরই পাক সীমান্তে অতিরিক্ত ভারতীয় সেনা মোতায়েন করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন