News71.com
 International
 20 Sep 20, 12:20 PM
 341           
 0
 20 Sep 20, 12:20 PM

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ১৪

যুক্তরাষ্ট্রে পার্টিতে বন্দুকধারীর হামলায় নিহত ২, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ ফের গুলি চললো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টার শহরে। সেখানকার একটি বাড়ির পিছনে চলা একটি পার্টিতে হামলা চালায় বন্দুকধারী। জানা গেছে, হামলার সময় ওই পার্টিতে প্রায় ১০০ জন উপস্থিত ছিলনে। গুলিতে নিহত হয়েছে মোট ২ জন। আহত হয়েছেন আরও ১৪ জন। মৃতদের মধ্যে রয়েছেন মধ্যে এক তরুণ ও এক তরুণী। তাদের পরিচয় প্রাথমিক ভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত খুব একটা গুরুতর নয়।

নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা মার্ক সিমন্স বলেন, করোনা মহামারির মধ্যে এ ধরনের পার্টির আয়োজন করা মোটেও নিরাপদ নয়। ওই পার্টির অনুমতি ছিল না বলেই আপাতত জানা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনায় এখনও অন্ধকারে মার্কিন পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকি কতজন মিলে হামলা চালিয়েছিল, তাও জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন