News71.com
 International
 21 Sep 20, 10:31 AM
 305           
 0
 21 Sep 20, 10:31 AM

ভারতের মহারাষ্ট্রে বহুতল ভবন ভেঙে ১০ জনের মৃত্যু॥

ভারতের মহারাষ্ট্রে বহুতল ভবন ভেঙে ১০ জনের মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহারাষ্ট্রের ভিওয়ান্দিতে বহুতল ভেঙে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ২০থেকে ২৫ জন আটকে আছেন বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। ভোর ৪টার দিকে ভিওয়ান্দির প্যাটেল কম্পাউন্ড এলাকার একটি তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ডিজি সত্য নারায়ণ প্রধান জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় তারা। প্রাথমিকভাবে স্থানীয়রা ২০ তেকে ২৫ জনকে উদ্ধারও করেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

এনডিআরএফের আরও দল ঘটনাস্থলে যাচ্ছে। তারই মধ্যে ধ্বংসস্তূপ থেকে এক শিশু উদ্ধার করেছেন এনডিআরএফের উদ্ধারকারীরা। থানে পুরনিগমের জনসংযোগ কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই বলেছেন, ‘ভিওয়ান্দিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন