News71.com
 International
 21 Sep 20, 07:25 PM
 355           
 0
 21 Sep 20, 07:25 PM

কলকাতায় আটক সন্দেহভাজন জঙ্গিদের জেরা করছে এনআইএ॥

কলকাতায় আটক সন্দেহভাজন জঙ্গিদের জেরা করছে এনআইএ॥

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেফতারকৃত সন্দেহভাজন ৬ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুধু তারা নয়, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাক্সফোর্স, সিআইডি সহ বিভিন্ন তদন্তকারী সংস্থাও। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মুশিদাবাদের ডোমকল থেকে গ্রেফতারকৃত ছয় সন্দেহভাজনকে আল-কায়দা সদস্য বলেই দাবি করে ভারতের তদন্তকারি সংস্থা এনআইএ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কলকাতার এনআইয়ের দফতরে ৬ দিনের রিমান্ড চলছে। কিন্তু এই সন্দেহভাজন জঙ্গি ধরা নিয়ে মমতার রাজ্যে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বির্তকও। কলকাতার সল্টলেকের এনআইয়ে দফতরে দফায় দফায় চলছে জেরা, সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যম গুলোর দাবি গ্রেফতারকৃতদের মধ্যে ইসহাক নামে একজনের বাড়িতে মাটির নিচে পাওয়া গিয়েছে ছোট্ট একটি ঘর। সেখানে অভিযানে মিলেছে বিপুল পরিমাণ ইলেক্ট্রনিক যন্ত্রাংশও।তবে গ্রেফতারকৃতদের পরিবারের দাবি, শৌচালয় তৈরির জন্যও ওই ঘরটি তৈরি করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন