News71.com
 International
 22 Sep 20, 10:12 AM
 356           
 0
 22 Sep 20, 10:12 AM

হাইড্রোজেনচালিত উড়োজাহাজ আনছে এয়ারবাস॥

হাইড্রোজেনচালিত উড়োজাহাজ আনছে এয়ারবাস॥

আন্তর্জাতিক ডেস্কঃ ২০৩৫ সালের মধ্যে বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির ঘোষণা দিয়েছে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান-এয়ারবাস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা গিলিয়ামো ফাউরি বলেন, হাইড্রোজেন চালিত তিনটি দৃষ্টিনন্দন নকশার বিমান তৈরি করা হবে। গ্যাস টারবাইন ইঞ্জিনযুক্ত এসব বিমান চলবে তরল হাইড্রোজেন পুড়ে। ২শ জন যাত্রী নিয়ে এই বিমান পাড়ি দিতে পারবে দুই হাজার মাইল। বিশ্বের মোট কার্বন নিঃসরণের ৩ শতাংশ আসছে এভিয়েশন খাত থেকে। নতুন বিমানগুলোর কার্যক্রম শুরু হলে এভিয়েশন খাত থেকে কার্বন নিঃসরণের হার অনেক কমে আসবে বলে আশাপ্রকাশ করেন এয়ারবাসের প্রধান নির্বাহী। হাইড্রোজেন একটি নিরাপদ জ্বালানি,যা শুধু বাষ্প নির্গত করে। ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ হাইড্রোজেনচালিত ইঞ্জিন তৈরিতে শতকোটি ইউরো বিনিয়োগ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন