News71.com
 International
 22 Sep 20, 10:02 PM
 337           
 0
 22 Sep 20, 10:02 PM

ইরানের ২৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা॥

ইরানের ২৭ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এ নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন। খবর এপি, রয়টার্স ও গার্ডিয়ানের।এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি বন্ধ করতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ওই বিশ্ব সংস্থার সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নিল ওয়াশিংটন।এদিকে ইরানবিরোধী নিষেধাজ্ঞা সমর্থন করে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন