News71.com
 International
 22 Sep 20, 10:05 PM
 358           
 0
 22 Sep 20, 10:05 PM

করোনা নিয়ে চীনা প্রেসিডেন্টের সমালোচনা করায় ১৮ বছরের কারাদণ্ড॥

করোনা নিয়ে চীনা প্রেসিডেন্টের সমালোচনা করায় ১৮ বছরের কারাদণ্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসকে নিয়ে চীনের প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনা করায় দেশটির বিলিয়নিয়ার রেন ঝিকিয়াংয়ের ১৮ বছরের কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করেছিলেন দেশটির অবসরপ্রাপ্ত এ আবাসন ব্যবসায়ী। আর এ কারণেই তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেইজিংয়ের আদালত দুর্নীতির একাধিক অভিযোগে রেন ঝিকিয়াংকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি তার ৬ লাখ ২০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে শির পদক্ষেপের সমালোচনা করে নিবন্ধ লেখার পর গত মার্চ থেকে রেন ঝিকিয়াং নিখোঁজ ছিলেন। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। এর মধ্যে জনগণের অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ এবং রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।

সূত্র: সিএনএন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন