
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তুমুল বাকযুদ্ধে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভার্চুয়ালি অধিবেশনে করোনা মহামারির বিষয়ে চীনের কাছে জবাবদিহি চান ট্রাম্প। বেইজিং উদ্দেশ্য নিয়ে এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্পের অভিযোগ প্রত্যখান করে প্রেসিডেন্ট শি বলেন, অন্য কোন দেশের সঙ্গে স্নায়ু যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা তার দেশের নেই।মহামারির মধ্যে এ বছর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন মূলত ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব নেতারা আগে রেকর্ড করা বক্তব্য সরবরাহ করছেন। করোনাভাইরাসসহ বেশ কয়েকটি বিষয়ে এই দুই বিশ্বশক্তির মধ্যে তর্ক-বির্তক চলছে।
ট্রাম্প বলেন, ’আমাদের কাছে অবশ্যই সেই জাতিকে জবাবদিহি করতে হবে, যারা বিশ্বে এই মহামারি ছড়িয়ে দিয়েছে। ভাইরাসের শুরুর দিকের চীন দেশের মধ্যে ভ্রমণ বন্ধ করে দিয়েছে, অপরদিকে চীন ত্যাগ এবং বিশ্বকে সংক্রমিত করতে ফ্লাইট চালু রাখে। এমনকি চীন যখন অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল এবং নাগরিকদের ঘরে আটকে দিয়েছে তখনও তারা তাদের দেশে আমার ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করেছে।৭৫তম অধিবেশনের বক্তব্যে ট্রাম্প ভাইরাসের ইস্যু তুলে চীনকে ধুয়ে দিয়েছেন বলে খবর বেরিয়েছে।