
আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎ করেই ব্রিটেনে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। অদৃশ্য এই ভাইরাসের দ্বিতীয় দফার ছোবল থেকে ব্রিটিশদের রক্ষায় নতুন বিধি-নিষেধে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। পূর্ণাঙ্গ লকডাউন না দিয়ে ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে কঠোর বিধিনিষেধ ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনগণের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ব্রিটেনের স্বাস্থ্যবিভাগকে রক্ষার পাশাপাশি জীবন বাঁচাতে সবাইকে এসব বিধিনিষেধ মেনে চলতেই হবে। মাস্ক পরাসহ যথাসম্ভব বাসায় থেকে কাজ করার আহ্বান জানান তিনি।নতুন করে এই বিধি নিষেধ আরোপের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে। একদিকে জীবন রক্ষার যুদ্ধ অন্যদিকে জীবিকার প্রয়োজন- সব কিছু নিয়ে এক ধরনের দোটানায় তারা।এদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চালিয়ে যাচ্ছেন। শিগগিরই এর ইতিবাচক ফলাফল দেখার অপেক্ষায় ব্রিটেনসহ পুরো বিশ্ববাসী।