News71.com
 International
 23 Sep 20, 08:10 PM
 457           
 0
 23 Sep 20, 08:10 PM

অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে আটকে আছে আরো ২ শতাধিক তিমি॥

অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে আটকে আছে আরো ২ শতাধিক তিমি॥

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে নতুন করে আটকা পড়া আরও দুই শতাধিক তিমির সন্ধান পেয়েছে উদ্ধারকারীরা। এ নিয়ে উপকূলটিতে অন্তত ৪৭০টি তিমি আটকা পড়া অবস্থায় খুঁজে পেয়েছেন তারা। অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে আটকা পড়া এসব তিমি উদ্ধারে বুধবারও চলে অভিযান। মঙ্গলবার, অন্তত ২৫টি তিমিকে উদ্ধার করে গভীর সমুদ্রে ছেড়ে আসা সম্ভব হলেও, এদিন নতুন করে উপকূলের কয়েকটি পয়েন্টে আটকা পরা অবস্থায় আরও দুই শতাধিক তিমির সন্ধান পান উদ্ধারকর্মীরা, যা ভাবিয়ে তুলেছে পরিবেশবিদদের।তবে, মন খারাপ করা খবর হলো, নতুন করে সন্ধান পাওয়া এসব তিমির বেশিরভাগই মৃত বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।একজন বলেন, 'আজ সকালে আমরা আবারও অভিযান চালাই। এসময় আগের দিন অভিযান চালানো এলাকা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ভিন্ন একটি পয়েন্টে নতুন করে আরও দুই শতাধিক তিমিকে আটকা পড়া অবস্থায় আবিষ্কার করি আমরা। প্রাথমিকভাবে এগুলোর বেশিরভাগকেই মৃত অবস্থায় পেয়েছি আমরা। তবুও আমরা জীবিত তিমিগুলোকে শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।' এর আগে, মঙ্গলবার অন্তত ২৫টি তিমিকে উদ্ধার করে গভীর সাগরে অবমুক্ত করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে, ঠিক কি কারণে এই বিপুল সংখ্যক তিমি উপকূলে ভেসে আসছে তা এখনও জানা যায়নি। আটকা পড়া এসব তিমিকে যতটা সম্ভব দ্রুত গভীর পানিতে ছেড়ে আসাই এই মুহূর্তে প্রধান লক্ষ্য বলেও জানায় কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন