News71.com
 International
 24 Sep 20, 09:38 AM
 324           
 0
 24 Sep 20, 09:38 AM

জম্মু-কাশ্মীরে শিক্ষার্থীদের বৃত্তি ১০ গুণ বাড়ালো ভারত সরকার॥  

জম্মু-কাশ্মীরে শিক্ষার্থীদের বৃত্তি ১০ গুণ বাড়ালো ভারত সরকার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের শিক্ষার্থীদের জন্য প্রগতি ও সক্ষম বৃত্তি প্রকল্পের অধীনে বৃত্তির পরিমাণ ১০ গুণ বাড়িয়ে বার্ষিক ৫ হাজার রুপি থেকে ৫০ হাজার রুপিতে উন্নীত করেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) এর মাধ্যমে কারিগরি শিক্ষায় পড়াশোনা করা মেয়েদের আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বিশেষ বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য প্রকল্পটি চালু করে। ওই কর্মকর্তা বলেন, একটি উল্লেখযোগ্য পদক্ষেপের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রগতি ও সক্ষম বৃত্তি প্রকল্পের অধীনে জম্মু ও কাশ্মীরের শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিমাণ বাড়িয়ে বর্তমান ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে বার্ষিক ৫০ হাজার টাকা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন