News71.com
 International
 26 Sep 20, 06:28 PM
 316           
 0
 26 Sep 20, 06:28 PM

ভারতে করোনায় সুস্থতার সংখ্যা বাড়ছে॥

ভারতে করোনায় সুস্থতার সংখ্যা বাড়ছে॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে সুস্থতার সংখ্যাও বাড়ছে। এদিকে প্রতিদিনই দেশটিতে করোনা পরীক্ষার রেকর্ড গড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে ১৩ লাখের বেশি। আবার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন প্রায় ৯৪ হাজার মানুষ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৩৬২ জন। যা গতকালের থেকে কম। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৩ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ হাজার ৩৭৯ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৯৪ হাজার জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪৯ হাজার ৫৮৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯ লাখ ৬০ হাজার ৯৯৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পরীক্ষা করা হয়েছে প্রায় ১৩ লাখ ৪১ হাজার মানুষের। উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ২৭ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৯৩ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন