News71.com
 International
 26 Sep 20, 10:10 PM
 381           
 0
 26 Sep 20, 10:10 PM

ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু॥

ইতালিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু॥

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী বছরই নাগরিকদের হাতে করোনার ভ্যাকসিন তুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে, ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অক্টোবরে ইতালির অবস্থা আরো খারাপ হতে পারে। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে শুক্রবার ভাষণ দেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। অনলাইনে দেওয়া ভাষণে তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরই নাগরিকদের হাতে পৌঁছাবে করোনার ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন কোন বিলাসিতা নয় বলেও মন্তব্য করেন তিনি। এসময় অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তোরণের বিষয়েও আশা প্রকাশ করেন তিনি। গত কিছুদিন ধরেই ইতালিতে আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরে আরো ব্যাপক হারে বাড়তে পারে ইতালির ভাইরাস। এ অবস্থায় নাগরিকদের মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তপক্ষ। অন্যথায় জরিমান করা হবে বলে সতর্ক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন