News71.com
 International
 27 Sep 20, 07:19 PM
 353           
 0
 27 Sep 20, 07:19 PM

স্বপ্নের অপমৃত্যু॥ বিয়ের আগেই সড়ক দূর্ঘটনা কেড়ে নিল দু’টি সম্ভবনাময় প্রান

স্বপ্নের অপমৃত্যু॥ বিয়ের আগেই সড়ক দূর্ঘটনা কেড়ে নিল দু’টি সম্ভবনাময় প্রান

আন্তর্জাতিক ডেস্কঃ এ যেন স্বপ্নের অপমৃত্যু। আসছে বছরে বিয়ের পরিকল্পনা ছিল তাদের। কিন্তু একটা দুর্ঘটনায় শেষ হয়ে গেল তাদের স্বপ্ন। কোলকাতার নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ-তরুণীর। শনিবার স্কুটি চেপে দুজন কোলকাতার সল্ট লেকের দিক থেকে চিনার পার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নিচে লরির ধাক্কায় নিভে গেল তাদের প্রাণ। মৃত যুবকের নাম দীপায়ন মুখার্জি। পেশায় আইটি কর্মী। তরুণীর নাম মেধা পাল। তিনিও আইটি কর্মী। তরুণের বাড়ি বরাহনগর ও তরুণীর বাড়ি বিরাটিতে। তরুণী বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে । লকডাউনের কারণে বাড়িতে এসেছিলেন তিনি। এর পর বাড়ি থেকেই কাজ করছিলেন। পরিবার সূত্রের খবর, সামনের বছরই দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। প্রতি শনিবার দুজনে ঘুরতে বেরোতেন। বাইরে খাওয়া দাওয়া করতেন তাঁরা একসঙ্গে। সেই মতো এদিনও দুজন বেরিয়েছিলেন। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার সময় এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন দুজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন