News71.com
 International
 28 Sep 20, 11:31 AM
 314           
 0
 28 Sep 20, 11:31 AM

স্থানীয় অর্থনীতি নিয়ে ভারতকে সতর্ক করল বিশ্ব ব্যাংক॥

স্থানীয় অর্থনীতি নিয়ে ভারতকে সতর্ক করল বিশ্ব ব্যাংক॥

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমানে করোনা ভাইরাসের কারণে সব দেশেরই নাজুক অবস্থা অর্থনীতিতে। তবে বড় ধরণের সংস্কারের পথে এগিয়ে ভারত। কিন্তু এই সংস্কারে যেন স্থানীয় অর্থনীতি এবং গ্রামিণ অবকাঠামো উপেক্ষিত না হয় সে ব্যাপারে দেশটিকে সতর্ক করেছে বিশ্ব ব্যাংক। মহামারি মোকাবেলায় অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় অর্থনীতির ভূমিকা উন্নয়নশীল দেশগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক। তাই এ খাতের উন্নয়নে সঠিক কর্মপদ্ধতি এবং ঋণ সহায়তার জরুরি বলে মনে করছে সংস্থাটি। গত সপ্তাহে এক ব্লগ পোস্টে এ সুপারিশ করে বিশ্ব ব্যাংক। বিশ্বব্যাংক এ পরিস্থিতি মোকাবেলায় তিনটি বিষয়ের উপর জোর দেয়ার কথা বলেছে। প্রথমত নিদিষ্ট অঞ্চলের সক্ষমতা, দ্বিতীয়ত দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে 'ভ্যালু চেইনের' সংযোগ স্থাপন, তৃতীয়ত ইন্টারনেট, বিদ্যুৎ ও অন্যান্য পরিকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে ব্যাবসায়ের পরিবেশ উন্নত করা। স্থানীয়ভাবে অর্থনৈতিক উন্নয়নকে ধরা হয়েছে খুবই সংকটজনক নির্ধারক, যা গুণগত দিক থেকে অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংক জানিয়েছে, কভিড-১৯ মহামারি-পরবর্তী সময়ে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার নতুন সাহসী ভাবনাচিন্তা; যা নারী, যুব সম্প্রদায় ও অসংগঠিত কর্মীদের সহায়তা করবে এবং ক্ষুদ্র ও ছোট উদ্যোগগুলোকে বাঁচানোর জন্য যথাযথ পদক্ষেপ নেবে। উল্লেখ্য, চলমান ও মহামারীতে নারী, যুবক এবং অসংগঠিত শ্রমিকরা রীতিমতো বড় ঝুঁকির মধ্যে পড়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন