News71.com
 International
 28 Sep 20, 10:49 PM
 323           
 0
 28 Sep 20, 10:49 PM

ফিলিস্তিনে সেপটিক ট্যাংক ধসে ৬ জনের মৃত্যু।।

ফিলিস্তিনে সেপটিক ট্যাংক ধসে ৬ জনের মৃত্যু।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরনের কাছে একটি গ্রামে পুরাতন সেপটিক ট্যাংক ধসে একই পরিবারের ৫ জন ও অপর একজনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায় শনিবার এই ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানায়।  ফিলিস্তিনের পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা ও তার ছেলে একটি সেপটিক ট্যাংকের জন্য খনন করছিল, এ সময় পাশের পুরাতন সেপটিক ট্যাংক ধসে পড়ে, এতে তারা উভয়ই তলিয়ে যায়।  তাদের উদ্ধারের জন্য অপর তিন ভাই এবং অন্য এক তরুণ চেষ্টা চালাতে গিয়ে তারাও মারা যায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন