News71.com
 International
 03 Oct 20, 10:00 PM
 334           
 0
 03 Oct 20, 10:00 PM

সুস্থ হয়েই আবারও পুতিনের বিরুদ্ধে মুখ খুললেন নাভালনি॥

সুস্থ হয়েই আবারও পুতিনের বিরুদ্ধে মুখ খুললেন নাভালনি॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ কোমা থেকে সুস্থ হয়ে ফিরেছেন নাভালনি। তাই বলাই যায়, এ যাত্রায় বেঁচেই গেলেন। সুস্থ হয়েই আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ খুললেন নাভালনি। রুশ বিরোধী নেতা জার্মানি থেকে জানিয়েছেন, বিষ খাইয়ে তাকে হত্যার ছক করেছিলেন পুতিন। নাভালনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি, এই ঘটনায় পুতিনের হাত রয়েছে। আমি এর পেছনে অন্য কোন ব্যাখ্যা খুঁজে পাইনি।

 

 

রুশ নেতা নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে টানা ৩২ দিন চিকিৎসার পর সম্প্রতি জার্মানির বার্লিনের চ্যারিটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত ২০ আগস্ট সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার সময় বিমানের মধ্যে নাভালনি গুরুতর অসুস্থ হয়েছিলেন। দ্রুত বিমান অবতরণ করিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। নাভালনির দল ও সমর্থকরা তারপরেই অভিযোগ করেন, চায়ের সঙ্গে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।

 

 

তবে রাশিয়া সরকার বলেছে, নাভালনিকে বিষ প্রয়োগের দাবি সম্পূর্ণ ভুয়া। কিন্তু চিকিৎসারত নাভালনির দেহে বিষক্রিয়ার চিহ্ন পাওয়ার পর থেকে এ দাবি আরও জোরালো হতে থাকে। শুরু হয় আন্তর্জাতিক চাপ। আর চাপের মুখে নাভালনিকে চিকিৎসার জন্য রাশিয়া সরকার পাঠায় জার্মানিতে। সেখানে বার্লিনে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা করে জার্মান সরকার পরে জানায়, রাশিয়ার পুতিন বিরোধী নেতার দেহে নোভিচক নার্ভ এজেন্ট বিষক্রিয়ার অস্তিত্ব মিলেছে।

 

চিকিৎসকরা বলেন, নাভালনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। টানা কোমাচ্ছন্ন নাভালনিকে ঘিরে জার্মানি, ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলিত আন্তর্জাতিক চাপ তৈরি করে। তবে এ বিষয়ে রাশিয়া সরকার পাল্টা অভিযোগ করে বলে, সবই প্রেসিডেন্ট পুতিন বিরোধী ষড়যন্ত্র। সুস্থ হয়ে নাভালনি আরও দাবি করেছেন যে, এই ধরনের বিষ প্রয়োগের চিন্তা যে সব গোয়েন্দা সংস্থার কাণ্ড তারা প্রত্যেকেই পুতিনের অধীনস্থ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন