News71.com
 International
 04 Oct 20, 10:14 AM
 407           
 0
 04 Oct 20, 10:14 AM

ব্রেক্সিট পরবর্তী ইইউ-ইউকে বাণিজ্য চুক্তিতে আশার আলো॥

ব্রেক্সিট পরবর্তী ইইউ-ইউকে বাণিজ্য চুক্তিতে আশার আলো॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির বিষয়ে বেশ কিছু ইস্যুতে ঐক্যমতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। অগ্রগতি হলেও কোন রকম চুক্তি ছাড়াই তাদের মধ্যকার শুক্রবারের (২ অক্টোবর) বৈঠকের সমাপ্তি হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ১০নং ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। বিবিসি বলছে, অনেক বিষয়ে অগ্রগতি হলেও অনৈক্যও রয়েছে বিস্তর। যদিও এই 'দূরতর অবস্থান'কে একমতে নিয়ে আসার জন্য দু'জনই তাদের প্রধান মধ্যস্থতাকারীদের ঘনিষ্টভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। নিয়মিত আলোচনার অংশ হিসেবে শনিবারও ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট টেলিফোনে কথা বলেছেন। দু'পক্ষই মনে করে, মূল কয়েকটি ইস্যু- যেমন সরকারি ভর্তুকি ও মৎস্য শিকারের মতো বিষয়ে তাদের কিছুটা ছাড় দিয়ে চলমান আলোচনাকে চুক্তির দিকে এগিয়ে নিতে হবে।আশার আলো জ্বলছে উল্লেখ করে ডাউনিং স্ট্রিটের (১০নং) মুখপাত্র জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের আগামী দিনের শক্তিশালী কৌশলগত সম্পর্কের ভিত্তিতে চুক্তির অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই একমতে পৌঁছানো গেছে। যুক্তরাজ্য অংশের প্রধান মধ্যস্থতাকারী লর্ড ফ্রস্ট এক টুইট বার্তায় জানিয়েছেন, 'ফারাক কমাতে কাজ চলছে'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন