News71.com
 International
 04 Oct 20, 07:58 PM
 345           
 0
 04 Oct 20, 07:58 PM

করোনা সংক্রমন ঠেকাতে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ স্থগিত করলো মালয়েশিয়া॥

করোনা সংক্রমন ঠেকাতে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ স্থগিত করলো মালয়েশিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিদেশি নতুন ও পুরাতন সব শিক্ষার্থীর এ বছরের জন্য দেশটিতে প্রবেশে স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। আজ রবিবার (০৪ অক্টোবর) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল যাইমি দাউদ বিষয়টি জানান । তিনি আরও জানান, চলতি মাসে সেসব শিক্ষার্থীর প্রবেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আবেদনপূর্বক শারীরিক নিবন্ধনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল সেগুলোও আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৩ জন। যাদের মধ্যে ১২৬ জন সাবাহ প্রদেশের, কেদাহ রাজ্যের ১১৩ জন। অন্যদিকে সেলাঙ্গরে ৩১ জন, জোহর বারুতে ৮ জন, লাবুয়ানে ৫ জন, কুয়ালালামপুরে ৩ জন, পেরাকে ২ জন, নেগারি সেম্বিলানে ২ জন ও ১ জন করে পেনাং, ক্লান্তান ও সারওয়াকে আক্রান্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ১২ হাজার ৩৮১ জন এবং দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০ হাজার ২৮৩ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন