News71.com
 International
 06 Oct 20, 11:06 AM
 545           
 0
 06 Oct 20, 11:06 AM

ব্যতিক্রমী বিজ্ঞাপন ॥ সোশ্যাল মিডিয়া আসক্তিহীন পাত্রী চাই

ব্যতিক্রমী বিজ্ঞাপন ॥ সোশ্যাল মিডিয়া আসক্তিহীন পাত্রী চাই

আন্তর্জাতিক ডেস্কঃ বউ হতে হবে ফর্সা, সুন্দরী, গৃহকর্মে নিপুণা! পাত্রী চাই বিজ্ঞাপনে এমন কত বৈশিষ্ট্যের কথাই উল্লেখ থাকে- তা নিয়ে বিস্তর তর্কবিতর্কও রয়েছে। তবে সদ্য ভাইরাল হওয়া এক বিজ্ঞাপনে পাত্রের চাহিদা একেবারে অন্যরকম। ব্যতিক্রমী এই বিজ্ঞাপনের বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। যে দেখছেন সেই অবাক হচ্ছেন। ঘটনাটি ঘটেছে ভারতের হুগুলিতে। জানা গেছে, কারো সঙ্গে মন বিনিময় হয়নি, হুগলির কামারপুকুরের বাসিন্দা এক আইনজীবী (৩৭) বিয়ে করবেন। তাই পাত্রী চাই বিজ্ঞাপন দেন তিনি। বিজ্ঞাপনের বয়ান একেবারেই ব্যতিক্রমী।

বিজ্ঞাপনটিতে লেখা আছে, “নেশাগ্রস্ত নই। হাইকোর্ট আইনজীবী। একটি গাড়ি রয়েছে। বাবা-মা জীবিত। কামারপুকুরে গ্রামের বাড়ি। ফর্সা, সুন্দরী, লম্বা, রোগা পাত্রীর দাবি নেই। দাবি একটাই পাত্রী সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হলে চলবে না।” বিজ্ঞাপনটি টুইট করেন স্থানীয় আইএএস কর্মকর্তা নীতিন স্যাংওয়ান। বর্তমান যুগে যুবকের মনের মানুষ খোঁজার চাহিদাও বদলাচ্ছে বলে ওই বিজ্ঞাপন শেয়ার করে লেখেন তিনি। তার টুইট নিমেষেই ভাইরাল হয়ে যায়। অনেকেই ওই আইএএস কর্মকর্তার সঙ্গে সহমত পোষণ করে বলেন সত্যিই চাহিদা বদলাচ্ছে। আবার কেউ কেউ মজার ছলে ওই যুবককে শুভেচ্ছাও জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন