News71.com
 International
 06 Oct 20, 11:08 AM
 340           
 0
 06 Oct 20, 11:08 AM

২০২২ অলিম্পিকের জন্যে অত্যাধুনিক স্টেডিয়াম বানাচ্ছে চীন॥  

২০২২ অলিম্পিকের জন্যে অত্যাধুনিক স্টেডিয়াম বানাচ্ছে চীন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২২ শীতকালীন অলিম্পিক বসছে চিনের বেইজিংয়ে। করোনার মাঝেও দৃষ্টি নন্দন এই স্টেডিয়াম বানানোর কাজ নজর কেড়েছে পুরো বিশ্ব। এটা শুধু চীন নয়। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার মত অত্যাধুনিক স্টেডিয়ামও বটে। চারপাশে লাগানো হচ্ছে আধুনিক সব সরঞ্জাম। পুরো স্টেডিয়ামই করা হবে শীততাপ নিয়ন্ত্রিত। দুর্ঘটনা এড়াতে লাগানো হচ্ছে বিশেষ টার্ফ। গ্যালারিতে বসানো হবে নজরকাড়া সব এলইডি লাইট।

৮০ হাজার বর্গফুট এই স্টেডিয়াম বানানো সম্পন্ন হতে এ বছর পুরোটা লাগবে। যদিও ৩১ অক্টোবরের মধ্যে পূর্নাঙ্গ স্টেডিয়াম নির্মানের ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু, এখনো বাকি প্রায় ২০ ভাগ কাজ । সেজন্য সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। স্টেডিয়ামটি বানাতে দিন রাত পরিশ্রম করছে নির্মাণ শ্রমিকরা। কাজ ত্বরাণ্বিত করতে বাইরে থেকেও আনা হয়েছে লোক। ২০২২ শীতকালীন অলিম্পিকের আগে ২০২১ ওয়ার্ল্ড স্কেটিং চ্যাম্পিয়নশীপ বসবে এখানেই। সেজন্য আগে ভাগেই সারতে হচ্ছে কাজ।

দর্শক বসার সংখ্যার দিক থেকেও এটি অনন্য। ১২ হাজার দর্শক এখানে একসাথে বসে খেলা উপভোগ করতে পারবেন। স্টাফ ও খেলোয়াড়দের থাকার জন্যেও আছে আলাদা ব্যবস্থা। আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে স্কেটিং এই স্টেডিয়ামটিতে। ১ জানুয়ারী ২০২১। সেই দিনটায় এই দৃষ্টিনন্দন স্টেডিয়াম উদ্বোধন দেখার অপেক্ষায় আছে বেইজিংবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন