News71.com
 International
 06 Oct 20, 11:09 AM
 345           
 0
 06 Oct 20, 11:09 AM

প্রথম আফগান নারী ফাতেমা সুলতানির হিন্দুকুশ পর্বত জয়॥  

প্রথম আফগান নারী ফাতেমা সুলতানির হিন্দুকুশ পর্বত জয়॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানস্তানের প্রথম নারী হিসেবে হিন্দুকুশ পর্বতমালার নোসাখ শৃঙ্গ জয় করলেন ১৮ বছরের ফাতেমা সুলতানি। সঙ্গে ছিলেন আরো সাতজন সাহসী নারী পর্বতারোহী। এর আগেও ফাতেমা তার এই হাইক ভেঞ্চার নামের দল নিয়ে আফগানস্তানের তিনটি পর্বত জয় করেন। তালেবানদের হাজারো বাঁধা টপকে এখন তাদের স্বপ্ন, একদিন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার। আফগানস্তানের সাহসী এই মেয়ের লক্ষ্য আফগানস্তানকে বিশ্বের বুকে তুলে ধরা। তার বিশ্বাস আফগানি নারীরা পুরুষদের থেকে বেশী সাহসী! এমনকি তারাও বিশ্বের যেকোন প্রান্তের নারীদের মতো নিজ দেশের সব পর্বত বিনা বাঁধায় জয় করতে পারবে।

আফগানস্তান পর্বতারোহী ফাতিমা সুলতানি বলেন, আমার লক্ষ্য গোটা বিশ্বকে দেখানো যে আফগান নারীরা অনেক সাহসী। তারা পুরুষদের থেকেও কঠিন কাজ করতে পারে। আফগানস্তানের সর্বোচ্চ পর্বত জয় করার জন্য যদি বিশ্বের সবপ্রান্ত থেকে মেয়েরা আসতে পারে তাহলে আমরা নিজেরা কেনো পারবো না? আফগানিস্তানে বেশ সক্রিয় জঙ্গি সংগঠন তালেবান। আর মেয়েদের জন্য তালেবানরা স্বাধীনভাবে বাঁচার যেনো সব পথ বন্ধ করে দিয়েছে। এমনকি খেলাধুলায় অংশগ্রহনও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারপরও ফাতেমা তাদের সব বাঁধা মোকাবিলা করে এগিয়ে যেতে চায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন