News71.com
 International
 06 Oct 20, 11:10 AM
 351           
 0
 06 Oct 20, 11:10 AM

করোনাকে কেউ ভয় পাবেন না॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

করোনাকে কেউ ভয় পাবেন না॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভালো বোধ’ করছেন। এ কারণে হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পর তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানালেন তিনি। আর এ পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলাবেন তা নিয়ে দিয়েছেন পরামর্শ। বলেছেন, করোনাকে ভয় পাবেন না। আর তাকে কোনোভাবেই দেবেন না নিজের ওপর আধিপত্য করার সুযোগ।ট্রাম্পের এক টুইটের বরাত দিয়ে এসব তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।ট্রাম্প এক টুইটে বলেন, আমি আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়ালটার রিড মেডিক্যাল সেন্টার ত্যাগ করবো। খুবই ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না। করোনা যেন আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে না পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে বেশ কিছু ওষুধের উন্নয়ন ও জ্ঞানের বিকাশ সম্ভব হয়েছে। ২০ বছর আগের চেয়ে আমি এখন বেশি ভালো অনুভব করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন