News71.com
 International
 08 Oct 20, 06:30 PM
 379           
 0
 08 Oct 20, 06:30 PM

আর্মেনিয়ার তিনশতাধিক সেনা নিহতের দাবি আজারবাইজানের।।

আর্মেনিয়ার তিনশতাধিক সেনা নিহতের দাবি আজারবাইজানের।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিতর্কিত নাগারনো কারাবাখ অঞ্চলে আর্মেনিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় আজারবাইজান বাহিনী। জব্দ করা হয় বেশ কয়েকটি মটরযান। বুধবার (৭ অক্টোবর) টানা ১১তম দিনে  সেখানে সংঘর্ষ চলছে। হামলায় এদিনও বেশ কয়েকজন আর্মেনীয় সেনা হতাহত হন। সংঘর্ষে আর্মেনিয়ার তিন শতাধিক সেনা নিহতের দাবি করেছে আজারবাইজান।চলমান সংঘাতে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে দেশ দুটি। তবে গণমাধ্যমের তথ্য অনুসারে, সাধারণ বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে উভয় দেশের সেনাবাহিনী। এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাধ্য হয়ে মানুষকে আশ্রয় নিতে হয়েছে বাংকারে।হামলার জন্য দুই পক্ষকে দায়ী করেছে স্থানীয়রা। এক বাসিন্দা জানান, আজারবাইজানের সেনাবাহিনী একটা শান্তির শহরে হামলা চালিয়েছে। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। সরকার খাবার, পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে।আরেক বাসিন্দা জানান, আমি টিভি দেখছিলাম। বাচ্চারা খাবারের ব্যবস্থা করছিলো। হঠাৎ আর্মেনিয়ার সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র এখনে এসে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন