
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার ধকল কাটিয়ে উঠে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার জন্য ট্রাম্প পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় ধুম্রজাল। হোয়াইট হাউস ও ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে আসে পরস্পর বিরোধী বক্তব্য। প্রেসিডেন্ট ট্রাম্প করোনামুক্ত না হলেও, ঔদ্ধত্য দেখালেন তার ব্যক্তিগত চিকিৎসক সিন কনলি।তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোভিড চিকিৎসার কোর্স শেষ করেছেন। এ সপ্তাহ থেকেই জনসমাগমস্থলে ফিরতে পারবেন। তাকে দেওয়া ওষুধ খুব কার্যকর হয়েছে। বর্তমানে ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল।এর আগে, ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে শনিবার ফ্লোরিডায় অনুষ্ঠেয় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প।