
আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়নের অভিযোগ তুলে ইরানের ১৮টি ব্যাংককে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন প্রশাসন। এদিকে, ইরানের আর্থিক ব্যবস্থাপনার ওপর ওয়াশিংটনের এমন সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে তেহরান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জারি করা ওই নিষেধাজ্ঞায় ইরানকে কার্যকরভাবে বৈশ্বিক আর্থিক ব্যবস্থাপনা শৃঙ্খল থেকে সরে সরিয়ে দিবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই করোনার সঙ্গে যুদ্ধ করতে করতে পঙ্গু ইরানের অর্থনীতি। এমন সময় মার্কিন এই নিষেধাজ্ঞায় ইরানের নাগরিকদের কি পরিমাণ ক্ষতি পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে।ওয়াশিংটনের এই শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরানের ১৮টি ব্যাংকের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবেই তেহরানকে বিশ্ব-অর্থ ব্যবস্থাপনা থেকে ছিটকে ফেলবে। কারণ, ট্রাম্প প্রশাসনের করা কালো তালিকাভুক্ত ব্যাংকগুলোর সঙ্গে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিদেশি ব্যাংকগুলোকে লেনদেন না করতে বলা হয়েছে।