
আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার তিনদিনের মাথায় রাজধানী রোমে মাস্কবিরোধী বিক্ষোভ হয়েছে। এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশটির বিভিন্ন প্রদেশে লকডাউনের চিন্তা করছেন গভর্নররা। প্রবাসী বাংলাদেশিরাও এখন উদ্বিগ্ন। দেশজুড়ে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পর রাজধানী রোমে আবারো মাস্কবিরোধী বিক্ষোভ করেছে নাগরিকরা। এক মাসের মাথায় আয়োজিত মাস্কবিরোধী এই দ্বিতীয় সমাবেশে আইন অনুযায়ী অংশগ্রহণকারীরা অনেকেই মাস্ক পড়েছেন।তারা বলেছেন, তাদেরকে বাধ্য করা হয়েছে মাস্ক পড়তে। যারা পড়েননি তাদের অনেককেই জরিমানা করা হয়েছে এবং আটকও করা হয়েছে সমাবেশ থেকে।ইতালিতে লকডাউন এর সময় উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আক্রান্তের সংখ্যা ভয়াবহ থাকলেও রাজধানী রোম, কম্পানিয়া বিভাগসহ অনেকগুলো বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল তুলনামূলক কম। দ্বিতীয় ঢেউয়ে এসে লকডাউনের সময়ের চেয়েও অনেক বেশি আক্রান্ত হচ্ছে দক্ষিণাঞ্চলের বিভাগগুলোতে।