News71.com
 International
 12 Oct 20, 08:44 PM
 343           
 0
 12 Oct 20, 08:44 PM

ইসরায়েলের কারাগারে টানা ৭৭ দিন অনশন করছেন এক ফিলিস্তিনি বন্দি॥

ইসরায়েলের কারাগারে টানা ৭৭ দিন অনশন করছেন এক ফিলিস্তিনি বন্দি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের কারাগারে মাহের আল-আখরাস নামে এক ফিলিস্তিনি বন্দি টানা ৭৭ দিন ধরে অনশন করছেন। এরই মধ্যে তার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে বলে জানা গেছে। ফিলিস্তিনিদের বন্দিবিষয়ক কমিশনের প্রধান কাদরি আবু বকর ফিলিস্তিনের আরবি ভাষার রেডিও চ্যানেল ‘ভয়েস অব প্যালেস্টাইন’কে রবিবার বলেন, অনশনরত আখরাসের স্বাস্থ্যের অবস্থা চরম বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।


আখরাসের পাশের কক্ষে বন্দিদের ভেতরে করোনোভাইরাসের সংক্রমণ চিহ্নিত করার পর তাকে কাপলান হাসপাতালের আলাদা একটি সেকশনে স্থানান্তর করা হয়েছে। কাদরি আবু বকর বলেন, আখরাস মারাত্মক রকমের দুর্বল ইমিউনিটি সিস্টেমে ভুগছেন এবং তার গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গগুলো এখন আর কাজ করছে না। এর আগে শনিবার ইসলামি জিহাদ আন্দোলনের এক নেতা জানান, আখরাসের স্বাস্থ্যগত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ইহুদিবাদী ইসরায়েল তাকে কার্যত হত্যা করারই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, “আমরা রাষ্ট্রীয়ভাবে সতর্কতা জারি করছি এবং ফিলিস্তিনি বন্দিদের হত্যা করার সুযোগ দেব না। যদি আখরাসের মৃত্যু হয় তবে ইসরাইলের চরম পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন