News71.com
 International
 13 Oct 20, 09:17 PM
 394           
 0
 13 Oct 20, 09:17 PM

বিরোধপূর্ন আজারবাইজানে উড়ছে পাকিস্তান-তুরস্কের পতাকা॥

বিরোধপূর্ন আজারবাইজানে উড়ছে পাকিস্তান-তুরস্কের পতাকা॥

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে। তবে তার আগ থেকেই নাগোরনো-কারাবাখের বিতর্কিত যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সংঘটিত যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দেয় পাকিস্তান ও তুরস্ক।রণকৌশল সাজাতে এবং যুদ্ধবহর শক্তিশালি করতে আজারি বাহিনীকে উল্লেখযোগ্য সহযোগিতা দিয়েছে তুরস্ক। এই যুদ্ধে তুরস্কের তৈরি ড্রোনই হামলার দৃশ্য এবং ফল বদলে দিয়েছে। তাই কৃতজ্ঞতা স্বরূপ বাকুতে সাধারণ মানুষ উড়াচ্ছে পাকিস্তান ও তুরস্কের পতাকা। খবর পাকিস্তান ডনের।গত ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া লড়াই গত ৩০ বছরের মধ্যে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সবচেয়ে তীব্র লড়াই।

নাগরনো-কারাবাখ নিয়ে দেশ দুটির মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। ১৯৯০-এর দশকে সংঘটিত যুদ্ধে উভয় পক্ষের প্রায় ৩০ হাজার মানুষ নিহতের পর এবারের লড়াইটি সবচেয়ে খারাপ পর্যায়ে চলে গেছে।পাকিস্তানে আজারবাইজান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত আলী আলিজাদা তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। যাতে বাকুর একটি আবাসিক ভবনে পাকিস্তান ও তুরস্কের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। উল্লেখ্য, টানা দুই সপ্তাহ রক্তক্ষয়ী লড়াইয়ের পর রাশিয়ার হস্তক্ষেপে ১০ অক্টোবর সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে উভয় দেশ। ফলে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে সেটা নিয়ে সংশয় রয়েই গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন