News71.com
 International
 14 Oct 20, 10:20 AM
 355           
 0
 14 Oct 20, 10:20 AM

ইন্দোনেশিয়ার বিতর্কিত শ্রম আইন বাতিলের দাবি বিক্ষোভ॥

ইন্দোনেশিয়ার বিতর্কিত শ্রম আইন বাতিলের দাবি বিক্ষোভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার বিতর্কিত নতুন শ্রম আইন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। আইনটি বাতিলের দাবিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিক্ষোভ শুরু করে দেশটির ইসলামী দলগুলো।এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয় পুরো এলাকা। দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজন। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন এ আইন শ্রম অধিকারকে ক্ষুণ্ন করবে এবং পরিবেশ সুরক্ষাকে বিঘ্নিত করবে। তবে সরকারের দাবি, আইনটি সরাসরি বৈদেশিক বিনিয়োগে উৎসাহ জোগাবে এবং ইন্দোনেশিয়ার দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন