News71.com
 International
 14 Oct 20, 11:14 AM
 430           
 0
 14 Oct 20, 11:14 AM

আটকে পড়া ১০ হাজার ইতালি প্রবাসীদের প্রবেশ নিষেধাজ্ঞা আরো বাড়ল॥

আটকে পড়া ১০ হাজার ইতালি প্রবাসীদের প্রবেশ নিষেধাজ্ঞা আরো বাড়ল॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আটকে পড়া প্রায় ১০ হাজার ইতালি প্রবাসীকে আরো ৩০ দিন নিষেধাজ্ঞার কবলে পড়ে আটকে থাকতে হচ্ছে দেশে। এদের অনেকেই ইতোমধ্যেই চাকরি হারিয়েছেন। বেকার হওয়ার শঙ্কায় রয়েছেন বাকিরা। করোনাভাইরাস মোকাবিলায় গত দশ মার্চ পুরো ইতালিতে লকডাউন ঘোষণা করে সরকার। পরবর্তীতে লকডাউন প্রত্যাহার করা হলেও কিছু বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে করে যাওয়া প্রবাসীদের অনেকের শরীরে ধরা পড়ে কোভিড উনিশ। এতে দেশটির গণমাধ্যমগুলোতে শিরোনাম হয় বাংলাদেশ। রোমসহ লাচ্ছিও প্রদেশের সকল বাংলাদেশির করা হয় করোনা পরীক্ষা।এ অবস্থায় বাংলাদেশসহ বেশি করোনা আক্রান্ত ১৬টি দেশের নাগরিকদের, ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে আবারো নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর তাই বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের অপেক্ষার প্রহর আবারো বাড়ছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে থেকে ইতালিতে আবারো আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। আর তাই সহসাই বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকদের জন্য ইতালির দ্বার খুলছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন