News71.com
 International
 14 Oct 20, 11:30 PM
 329           
 0
 14 Oct 20, 11:30 PM

মার্কিন পণ্যেও শুল্ক আরোপ করতে পারবে ইইউ॥ ডব্লিউটিও

মার্কিন পণ্যেও শুল্ক আরোপ করতে পারবে ইইউ॥ ডব্লিউটিও

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে আপত্তিজনকভাবে ভর্তুকি দেয়ার শাস্তি হিসেবে মার্কিন পণ্যে বার্ষিক ৪ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করতে পারবে ইউরোপীয় ইউনিয়ন। বোয়িং ও ব্রিটিশ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসে ভর্তুকি দেয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলমান দীর্ঘ দিনের বিবাদের এখন পর্যন্ত সবশেষ পদক্ষেপ হিসেবে সম্প্রতি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা- ডব্লিউটিও। গত বছর ইউরেোপীয় পণ্যে ৭.৫ বিলিয়ন ডলার শুল্ক নির্ধারণের ব্যাপারে নির্দেশনা দিয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থা। তবে, যুক্তরাষ্ট্রের অভিযোগ ইইউ এখনও সে পথে হাঁটছে না। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য দেন-দরবারকারী রবার্ট লাইটহাইজার জানিয়েছেন, এই বছরের শুরুর দিকেই বোয়িং দেয়া আপত্তিজনক ভর্তুকি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে বোয়িংয়ের যে কর বিরতি ছিল তাও প্রত্যাহার করা হয়েছে। তবে, ইউরোপীয় ইউনিয়নের দাবি, উৎপাদনের বাইরে চলে যাচ্ছে এয়ারবাসের এথ্রিএইটজিরো (A380) মডেলের বিমানের ওপরও যুক্তরাষ্ট্রের শুল্ক বসানোর ঘটনা সত্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন