News71.com
 International
 15 Oct 20, 07:38 PM
 342           
 0
 15 Oct 20, 07:38 PM

করোনার মধ্যে কলকাতায় ভিন্ন আয়োজনে চলছে দূর্গাপূজার প্রস্তুতি॥

করোনার মধ্যে কলকাতায় ভিন্ন আয়োজনে চলছে দূর্গাপূজার প্রস্তুতি॥

আন্তর্জাতিক ডেস্কঃ চারদিকে করোনার সংক্রমণ। কিন্তু এরইমধ্যে শরৎ এসে গেছে প্রকৃতির নিয়মে। শরৎ মানেই শারদীয় দূর্গাৎসব। কোভিড বাস্তবতাকে সঙ্গে নিয়েই কলকাতায় পূজার আয়োজন চলছে জোরেসোরে। প্রতিবছরই কলকাতার বিখ্যাত প্রায় সব পূজামণ্ডপই উদ্বোধন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৪ অক্টোবর) রাতে ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যদিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রায় ৩৪টি পূজামণ্ডপ উদ্বোধন করেন। তিনি বলেন, গ্রাম বাংলার পূজা উদযাপন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে। এ ধরনের আয়োজন উৎসাহিত করি। বর্ণিল দূর্গাপূজা উৎসব আমরা সব সময় দেখতে চাই।


কলকাতার দুর্গাপূজা মানেই অভিনবত্ব। কোথাও পূজার আয়োজন হবে গরিব মানুষের পেটে অন্ন দিয়ে। কোথাও আবার দেবীর শরীর জুড়ে থাকবে সোনার অলঙ্কার। কলকাতার দুর্গাপূজার আয়োজনে প্রতিবছরই দৃষ্টি কাড়ে বিধাননগর এলাকার শ্রীভূমের পূজা। এটির আয়োজক রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এবছর প্রায় ২৫ কেজি সোনার অলঙ্কারে সাজানো হবে দশভূজা দেবীকে। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি।


অন্যদিকে, বহু আয়োজক এবার পূজার পুরো ৫ দিন গরিব মানুষকে পেটভরে ভাত-মাংস খাওয়ানোর মতো ব্যতিক্রমী উদ্যোগও নিয়েছেন। পূজা উৎসব কমিটির আয়োজক দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, প্রতিবছরই মতোই মা’কে গয়না পরানো হচ্ছে। গয়নাটা আমাদের পৃষ্ঠপোষকরা দিয়ে থাকেন। এ ধরনের পৃষ্ঠপোষক আমাদের আছেন। কলকাতা পৌরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, উৎসবের এ দিনগুলোতে এক শ্রেণি আনন্দ করবে; অন্যরা না খেয়ে থাকবে এ ধরনের পরিস্থিতি যাতে না হয়, এ জন্য আমার এলাকায় ছোট একটা প্রচেষ্টা হাতে নিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন