
আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের রিয়েল এস্টেট খাতকে লাভজনক ও অভিবাসীদের ব্যবসা বাণিজ্য সহজ করার সুবিধার্থে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে দেশটির প্রশাসন। কাতারের কিছু নির্ধারিত এলাকায় সম্পত্তি কিনলে কাতারি নাগরিকের স্পন্সর ছাড়াই সপরিবারে কাতার থাকার সুযোগ পাবেন বিদেশিরা। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করতে নানামুখী উদ্যোগ নিয়েছে কাতার। বিশ্বের বিভিন্ন দেশে নানা খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করলেও নিজেদের দেশে কোন বিদেশি নাগরিকদের বিনিয়োগের সুযোগ দেয়নি এতো দিন। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের প্রথা ভেঙে বিদেশিদের কাতারে সম্পত্তি কিনলে স্থায়ী ও অস্থায়ী নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, 'জায়গা কিনে এখানে বাড়ি করতে পারবে। তো এগুলো যদি হয় তাহলে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে তারা সুযোগ সুবিধা পাবে। আমি আশা করি আমাদের বাংলাদেশ কমিউনিটির ভেতরে এমন অনেক লোক আছে যারা এই অভিবাসন প্রক্রিয়া গ্রহণ করবে।'শুধু বিনিয়োগ নয়, কাতারের রিয়েল এস্টেট খাতকে লাভজনক করতে অভিবাসীদের কাছে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।