News71.com
 International
 19 Oct 20, 11:51 AM
 306           
 0
 19 Oct 20, 11:51 AM

ইইউ-ইউকের ব্রেক্সিট কান্না ঢাকা পড়েছে করোনার ছোবলে॥

ইইউ-ইউকের ব্রেক্সিট কান্না ঢাকা পড়েছে করোনার ছোবলে॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনার ভয়াল থাবায় কাঁপছে ইউরোপ। প্রতিদিনের জীবনযাত্রায় রাষ্ট্রীয়, অর্থনীতি ও যোগাযোগসহ সর্বক্ষেত্রে রয়েছে এর প্রভাব। করুন চিত্র ভেসে উঠছে সর্বদায় করোনা পরিস্থিতিতে। সেই সঙ্গে কঠিন বিচ্ছেদের মালা পরতে হবে ইউরোপকে, আর সামান্য কয়েকটা দিন বাকি। আর মাত্র ৭২দিন পর বিচ্ছেদ হয়ে যাবে ইউকে এবং ইইউর মধ্যে।প্রায় ৩৭ লক্ষ ইইউ নাগরিক বসবাস করে ইউকেতে। সেইসঙ্গে ১৩ লক্ষ ব্রিটিশ নাগরিক বসবাস করে ইইউ দেশগুলোতে।কোন ব্রিটিশ নাগরিককে ব্রেক্সিটের পর ইতালিতে বসবাস করতে হলে, সে ইতালির যেই এলাকায় বসবাস করবেন, সেই এলাকায় কাউন্সিল অফিস থেকে রেসিডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। সেই থেকে সে একসঙ্গে ব্রিটিশ পাসপোর্ট এবং ইটালিয়ান আইডি কার্ড বা পরিচয় পত্র বহন করবেন। একজন ব্রিটিশ নাগরিককে ইতালিতে স্থায়ীভাবে বসবাস করতে হলে, তার একটি অফিশিয়াল ঠিকানা থাকতে হবে, যে ঠিকানায় তার রেসিডেন্স হবে। এটি অবশ্যই ব্রেক্সিট রূপান্তর কাল ৩১ ডিসেম্বর ২০২০ শেষ হওয়ার আগেই করতে হবে। ইতালির নাগরিকত্ব আইনের ধারা ১৮.৪ অনুচ্ছেদ অনুযায়ী তা করা হয়। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি এন ৩/২০২০ যা ব্যাখ্যা করে নমুনা ফর্ম সরবরাহ করে।অন্যদিকে ইংল্যান্ডে ইউরোপীয় নাগরিকদের সতর্ক করা হয়েছে যে যুক্তরাজ্যে প্রবেশের নিয়মগুলি আগামী বছরের শরৎকালে পরিবর্তিত হবে। যার অর্থ সীমান্তে আর আইডি কার্ড গ্রহণ করা হবে না। লাগবে পাসপোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন